
মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আবারও নিজেদের হাতে নিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। ইরানের সামরিক বাহিনীর এই পদক্ষেপে বিশ্ববাজারে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষ করে জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বর্তমানে ইতিহাসের অন্যতম কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও সরবরাহ ব্যবস্থার জটিলতার কারণে নিয়মিত ক্রুড অয়েল আমদানি বাধাগ্রস্ত হওয়ায় প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বড় ধরনের ব্যাঘাতের মুখে পড়েছে।
জ্বালানি খাত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রতিষ্ঠার পর এত দীর্ঘ সময় ধরে এমন কম সক্ষমতায় শোধনাগারটি আগে কখনো চলেনি। বর্তমানে জরুরি মজুত ব্যবহার করে সীমিত পরিসরে মাত্র কয়েকটি ইউনিট চালু রাখা সম্ভব হচ্ছে। বাকি ইউনিটগুলোকে বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে, ফলে উৎপাদন প্রায় অর্ধেকের নিচে নেমে এসেছে।
©Copyright | All rights Reserved